ব্যবহারের শর্ত
হালনাগাদ 10 নভেম্বর 2026
দাম
এই সাইটের দাম আমাদের তালিকার আস্কিং প্রাইস, পাশে লেখা তারিখের। চূড়ান্ত দাম আলোচনায় ঠিক হয়। প্লট যেকোনো সময় বিক্রি হয়ে যেতে পারে বা দাম বদলাতে পারে; দেখতে আসার বা টাকা দেওয়ার আগে আমাদের কাছে জেনে নিন।
ম্যাপ ও আশপাশের তথ্য
প্লটের জায়গা, মাপ ও দূরত্ব রাজউকের লেআউট প্ল্যান থেকে নেওয়া। নকশার অনেক স্থাপনা (স্কুল, পার্ক, মসজিদ ইত্যাদি) এখনো তৈরি হয়নি। কেনার আগে নিজে গিয়ে দেখুন এবং রাজউকে মিলিয়ে নিন।
কাগজপত্র যাচাই
মালিকানা ও কাগজপত্র কেনার আগে ক্রেতাকে নিজে রাজউকে যাচাই করতে হবে। আমরা মধ্যস্থতাকারী; প্লটের মালিক নই।
গাইড
গাইডগুলো সাধারণ তথ্যের জন্য, সূত্র ও তারিখসহ লেখা; এগুলো আইনি পরামর্শ নয়। ফি, কর ও নিয়ম সরকার বদলায়, তাই লেনদেনের আগে সংশ্লিষ্ট অফিস বা আইনজীবীর কাছে মিলিয়ে নিন।
আমাদের কাছে প্লট বিক্রি করতে দিলে
- আপনি নিশ্চিত করেন যে আপনি প্লটের মালিক, অথবা মালিকের পক্ষে বিক্রির অধিকার আপনার আছে।
- আপনার প্লটের রোড ও প্লট নম্বর, আপনার নাম ও ফোন নম্বর আমরা প্রকাশ করি না, আর আপনার নম্বর কাউকে দিই না।
- প্লট দেখানোর আগে ক্রেতা যাচাই করি।
কমিশন
কমিশন শুধু প্লট বিক্রি হলে। হার ও সেবার শর্ত কাজ শুরুর আগে কথা বলে ঠিক করা হয়।
আইন
এই শর্তগুলো বাংলাদেশের আইন অনুযায়ী।
যোগাযোগ
প্রশ্ন থাকলে ফোন বা WhatsApp করুন: 01711-482191। অফিস: বাড়ি 13, রোড 305, সেক্টর 24, পূর্বাচল নতুন শহর, ঢাকা।