English 01711-482191

আমাদের কথা

পূর্বাচল এস্টেট এজেন্সি 2010 সাল থেকে রাজউক পূর্বাচল নতুন শহরের প্লট কেনাবেচায় কাজ করছে। আমরা প্লটের মালিক ও ক্রেতাকে মিলিয়ে দিই, দাম ঠিক করতে সাহায্য করি এবং হস্তান্তর পর্যন্ত পাশে থাকি।

আমরা যেভাবে কাজ করি

  • প্রতিটি প্লটের দাম মালিক বা এজেন্টের কাছ থেকে নেওয়া, তারিখসহ লেখা।
  • প্লটের জায়গা রাজউকের নকশা থেকে বের করা; ম্যাপে প্লটটি লাল রঙে দেখানো হয়।
  • প্লট নম্বর ও মালিকের কাগজ আমরা অনলাইনে প্রকাশ করি না।
  • কমিশন কাজ শুরুর আগে কথা বলে ঠিক করা হয়।

অফিস

বাড়ি 13, রোড 305, সেক্টর 24, পূর্বাচল নতুন শহর, ঢাকা
শনি থেকে বৃহস্পতিবার, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা (শুক্রবার ও সরকারি ছুটির দিন বন্ধ)
ফোন ও WhatsApp: 01711-482191